ভুল সায়াহ্ন মুছে Poem by Sanjib Saha

ভুল সায়াহ্ন মুছে

জীবনের জন্যে

জীবনের জন্য খুলে রাখো সুখ,
জীবনের জন্য বয়ে যাক নদী।

এখনো সমুদ্র কথা বলে,
কথা বলে সকালের আলো।
এত পথ পেরিয়ে এসে
তোমাদের সান্নিধ্য পেতে
আমাদের লেগেছিল ভালো।

সবটুকু ভুল সায়াহ্ন মুছে দিয়ে
কথা বলেছিল পথ,
মানুষের পাশে বসে
তেরাত্রি যাপন করেছিল আঁধারের কালো।
----------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Bengali modern poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success