ঘরের মধ্যে ঘর Poem by Sanjib Saha

ঘরের মধ্যে ঘর

ঘরের মধ্যে ঘর

ঘরের মধ্যে ঘর
তার পাশে ঘর
বুকের আগল খোলো
বেড়া খুলে দাও
চাল খুলে দাও
একটু হাওয়া আসুক
রোদ আসুক
আকাশটা বুকে নেমে আসুক।

আত্মার পর আত্মা
একটু ছুঁয়ে যায় যাক
যদি কেউ আসে আসুক
যদি কেউ যায় যাক
তবু ঘরের পাশে ঘর
মানুষের পাশে মানুষ --
প্রতিবেশী শূন্য নয়।
----------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success