বাংলা কবিতা শিরোনামহীন - ৪১ Poem by Sanjib Saha

বাংলা কবিতা শিরোনামহীন - ৪১

শিরোনামহীন -- ৪১

পদধ্বনি মানুষের, বয়ে যায়
কোটি কবিতার পংক্তির মতো।
কে কার ছবি মনে রাখে,
ছন্দময় জীবনের পাশে!
জীবন কি অত সহজে কথা বলে?

নতুন চিহ্ন এঁকে যায় অন্ধকারে!

নিমজ্জিত সোহাগ রেখে যায়,
ফুল ফল পাখি প্রত্নতাত্ত্বিক পরিসরে,

আলোকের অন্বেষণে!
---------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success