প্রেম ৪
নিরন্তর ঘুম হয়ে জেগে থাকো প্রবহমান নদীর মত । স্রোত বয়ে যায় সময়ে সময় এক তীব্র আলিঙ্গনে। আমি অনেক পেয়েছি -- এই পৃথিবী এত প্রাণ এত স্পন্দন, আঙিনায় অচঞ্চল সুখ হয়ে ঝরে পড়ে! বিশ্ব চরাচর তোমার শ্বেত হস্ত স্পর্শ করে ফিরে আসে! আমি নতজানু হয়ে বলি -- তুমি আছো, তুমি সবটুকু নিয়ে বসে আছো, আমি তোমাকে ছুঁয়েই জেগে থাকি অনন্ত অসীম আবছা অন্ধকারে।
-----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem