দিনের শেষে Poem by Sanjib Saha

দিনের শেষে

দিনের শেষে

একদিন স্বপ্নের মত,
এলোমেলো হচ্ছিল পা।
রোদগুলো হালকা চালে
চলছিল আমার সাথে ।
গায়ে আলো পড়ে ঠিকরে যাচ্ছিল,
কিছুতেই আলোক
শুষে নিতে পারছিলাম না ।

সবুজ ঘাস তার চারপাশের
ছায়া বুকে নিয়ে বসে ছিল।
আমাদের দৃষ্টি, আমাদের চোখ,
সব কেমন অন্যমনষ্ক হয়ে যাচ্ছিল ।
বাতাসে ভর করে
আকাশে উড়ে যেতে যেতে সে বলছিল,
তোমাকে দেখেছ কি তুমি!
আমি বলেছিলাম, কেমন করে দেখবো?
সে তো পুকুরের জলে ঢেউ খায়।

একটা মুখ স্থির থাকে না।

অস্থিরতা মুখে মুখোশে,
অস্থিরতা বিবেকে,
অস্থিরতা স্বপ্নে এবং দৃষ্টিতে।

এই নিয়ে বেঁচে থেকে চলে যেতে হয়,
অসংখ্য জীবন পেরিয়ে যায় মানুষের --
আরেকটা জীবন পড়ে রয়।
------------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Bengali modern poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success