কবিদের কথা ২ Poem by Sanjib Saha

কবিদের কথা ২

কবিদের কথা ২---

একদিন ব্যাঙ্কের দরজায় হঠাৎ দেখা
আর এক বিশাল কবির সঙ্গে,
মাথায় ব্যান্ডেজ বাঁধা,
আমি জিজ্ঞেস করলাম, কী হলো দাদা,
বললেন, আর বলো না ভাই,
মাঝরাতে ঘুম ভাঙ্গার পর কিছুতেই
বাথরুমের দরজা খুঁজে পাচ্ছিলাম না,
তাই মাথা ঠুকে গেল,
একেবারে রক্তারক্তি কান্ড,
তবে সেদিন ভোররাতে আমি একটা
কবিতা লিখলাম, তখন ব্যাথা বুঝতে পারি নি,
এখন ব্যথাটা বুঝতে পারছি।
--------------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Light prose poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success