কবিদের কথা ৬ Poem by Sanjib Saha

কবিদের কথা ৬

কবিদের কথা ৬ ---

শেষবেলায় এক কবি ও অধ্যাপক বললেন, তোমার বূকের তলায় এক নদী আছে, সে ফল্গুধারা সতত প্রবহমান, সেখানে স্নান সেরে
তুমি হেঁটে যাও মাঠে মাটিতে, সেই পথ বেয়ে, তোমার পরিচয় হবে জীবনের সঙ্গে, জীবনের পাঠ পাবে, তারপর হাঁটতে থাকবে আবার, কারণ সে পথে ছড়ানো আছে লাল নীল সবুজ কচি পাপড়ি আর অস্পষ্ট কাঁটা।

কবিতা স্পর্শ করে থাকবে তোমাকে।
--------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Bengali light modern prose poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success