তুমি জোৎস্না ধরে এনে Poem by Sanjib Saha

তুমি জোৎস্না ধরে এনে

তুমি

তুমি জোৎস্না ধরে এনে মাখিয়ে দিয়েছ গায়,
শ্বেত ধবধবে পাপড়ি খুলে নিয়ে
আমি অন্তরে আঁচল তুুলে দিয়ে
বড় হয়েছি — কিশোরী চোখ ক্রমে বড় হয়ে যায় ।

গা এলিয়ে পড়ে থাকতে থাকতে রোদ মাখা গায়,
নড়েচড়ে ওঠে হৃদপিন্ড, শীতকাঁটা দেয় দুপুরে,
নারীকে নারী বলে তুলে নিতে গিয়ে টাপুরে টুপুরে
অসময়ে বৃষ্টি পড়ে— আমার অন্তর ভেসে যায়।

কত কথা এলোমেলো, কতকিছু উল্টেপাল্টে যায়,
টনটনে বুকে প্রেম ঝরে পড়ে বেলা অবেলায়,
একদিন অপরাহ্নে মহুয়ার বনে গন্ধ মিশে যায়,
কারও প্রেম জাগে ভরা বর্ষায়, কেউ মুছে যায় ।

অবশিষ্ট সুখ নিয়ে কত কতদিন পার হওয়া,
লতাপাতা দলমন্ডল ভ্রমর খেয়ে গেলে
সব মধু ঝরে যায়, অন্তিম অশান্ত বিকেলে
পৃথিবীর কতটুকু চাওয়া ছিল, কতটুকু পাওয়া!
—————
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Love poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success