একটা যুদ্ধ Poem by Sanjib Saha

একটা যুদ্ধ

একটা যুদ্ধ

শুয়ে আছে ছ' মাসের শিশু।
গোলাপি রঙের ফোলা ফোলা গাল,
আর একটু ফুলে উঠেছে।
অথচ সিক্ত মাটি
আগুনের উত্তাপে শুকিয়ে উঠেছে।
এক নদী জল দাও
ধুয়ে দিতে হবে অন্তিম কথা।

পৃথিবী জানে, অনেক অনেক আগে
যে প্রাণ জেগেছিলো জলের গভীরে,
সেই জলে নিষ্ঠুরতা ছিল না,
ছিল কাব্যিক উপাখ্যান,
সৃষ্টি হয়েছিল প্রথম প্রাণ --
সেই জল শূন্য হলে
সৃষ্টির কাব্য কথা ভুল হয়ে যাবে।
____________________
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
যুদ্ধ মানবিকতার কথা বলে না। মানুষের কথা বলে না। যুদ্ধ মানবিকতার বিরুদ্ধে। আজকের পৃথিবীর দিকে তাকালে তা স্পষ্ট হয়ে যায়, সে ইউক্রেন বা গাজা যে কোনো যুদ্ধই হোক না কেন।
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success