একটি চাঁদের স্বীকারোক্তি! ! Poem by Shahriar Kabir Shishir

একটি চাঁদের স্বীকারোক্তি! !

রাতের আকাশের ভরসা

চাঁদেরই আলোর তিব্রতা

যেখানে রাতের আলো

থাকে না অবশিষ্ট

সেখানেই জেগে উঠে

চাঁদের আলো

চাঁদ আমাদের দেখায় পথ

অথচ সে থাকতে ভালবাসে

অন্ধকার এ নিমজ্জন
এই পৃথিবীটা ভীষণ বিচিত্র

নেই কারো আজীবন স্থায়িত্ব

রাতে দেখা মিলে

চাঁদের আলোর মিছিল

আর দিনে মিলে সূর্যের

দিনে নেই কোন চাঁদের অস্তিত্ব

রাতে নেই কোন সূর্যের আনাগোনা

মানুষের জীবনে রয়েছে

অন্ধকার আর উজ্জ্বল দুটিই

কিন্তু চাঁদের রয়েছে

শুধুই উজ্জ্বলতা

আহহ কি জগৎ

বড়ই বিস্ময়কর

একটি চাঁদের স্বীকারোক্তি! !
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success