Shanrer Jed Poem by Malay Roychoudhury

Shanrer Jed

"ষাঁড়ের জেদ"
কেউ বলে কবিতাটা কবিতা হয়নি আবার কেউ বলে
সেরকম জৌলুশ নেই এখনকার কবিতাগুলোয়
আসলে যা লেখার সেটাই লিখে যেতে হবে
যাকে তুমি ভালোবাসো তারপাছার নাচন দেখে
ছুট্টল ষাঁড়ের মতো মাঠের পর মাঠ পথের পর পথ
অনুসরণ করে যাওয়া ছাড়া অন্য উপায় নেই
আমার কবিতা আমার মতনই, হ্যাঁ, ছুট্টল ষাঁড়ের মতো
পেছনে পেছনে শুঁড়ির আড্ডায় জুয়ার গোপন জমঘটে
অক্ষরের জঞ্জালে শিং তুলে দেদোল দুলিয়ে উঠে পড়বে
হয় হবে না হয় না-হবে বেপরোয়া খোল-নলচে খুলে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success