Simhajeeban Poem by Malay Roychoudhury

Simhajeeban

সিংহজীবন
প্রেমের কয়েকটা দিন রোদে ঝামা বাদামি কেশরে
জিরাফের রক্তে লাল বৈশাখের সর্বভূক ভয় আর
আতঙ্কিনী ঘাসের সময়ে
ফ্যামিলি সিংহিনীরা চোখ জ্বেলে অন্ধকার খুলে
জেব্রার হরিণের মহিষের প্রতিযোগী নোনা আলো শুষে
আমার শ্বদাঁতে দেবে টুঁটিটেপা শেষকথা…

হাই তুললে গর্জন বেরোয়, তাতে আমি কী করতে পারি

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success