সিঙ্গল মাদার
বাংলা নামের মেয়ে
কলকাতা নাকি?
সিঙ্গল মাদার!
ডিঙোবে কি ডিঙোবে না
লক্ষ্মণের হ্যালোজেন রেখা
মুহূর্ত ছিল না ভেবে দেখবার
যৌনতা যখন অর্জন এই মাতৃশহরের
সম্বন্ধ পাতাতে গিয়ে জড়িয়ে ধরার সংক্রাম
নাকে-মুখে চাষাড়ে মোষের ফেনা
সরু গোঁফে জেল শ্রমিকের কারুকাজ
পচনের ঘেয়ো উড়ুনিতে ঘেরা
তুখোড় ঝড়ের ধুলো গায়ে
উত্তরসাধক ঘোড়া
টানুক পায়েতে বাঁধা লালটুশ হিরো
না ডিঙোলে হ্যালোজেন চাবি
দখলে আসবে না
যৌনতা যখন প্রকরণ এই মাতৃশহরের ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem