Tibra Protibad Poem by Malay Roychoudhury

Tibra Protibad

"তীব্র প্রতিবাদ"
জরুরি অবস্হা চলছে, ১৯৭৬, প্রচণ্ড শীত
বাঁদুরে টুপি, মাফলার, ডবল সোয়েটারে ঢেকে
রিকশায় বসে, মুঙ্গের শহরের রাস্তায়, কাজে যাচ্ছি
দেখি, কোতোয়ালির সামনের কালো কাঠের বরগায়
উল্টো টাঙানো ঝুলছে পায়ে দড়ি বাঁধা
এগারোটা উলঙ্গ পুরুষ, বুড়ো প্রৌঢ় তামাটে যুবক
রিকশাঅলার মতে ‘এরা এই জেলার বাহুবলি'
সবাই ঝিমিয়ে সিঁটিয়ে আছে হাড্ডিকাঁপানো ঠাণ্ডায়
এক প্রৌঢ়ের লিঙ্গ কিন্তু খাড়া, ঠিক যেন বেয়নেট-
রিকশাঅলার মতে, ‘ওরটা জরুরি অবস্হার খিলাফে
তীব্র প্রতিবাদ'

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success