Toe Poem by Malay Roychoudhury

Toe

তো
চাপলুসি দাদনের সস্তা হইচই কেনা চেতলা জঞ্জালে
আপনার পোড়োঝুরো মহেঞ্জোদরো টয়লেটে
বসে দেখলুম, ল্যাজখসা টিকটিকিটাও কালো
আরশোলা লক্ষ করে ভাঙবে গাণ্ডীব

তো, হ্যাঁ, যা বলছিলাম, ফ্লাশ সারাবার
চিন্তা লেখককে করতে হবে, অ্যাঁ? আর্ট!

খামছেঁড়া পাবলিকি রোষ ক্ষোভ প্রতিকারবটি
নাচছে ওনাকে ঘিরে স্বখাত সংজ্ঞায়
হরপ্পার গেরস্হালি । কী হল কাঁড়ির হাঁড়ি পেনসন? চোথা
সংবাদপত্রে ফি-পুজোয় উপন্যাস ছাপার কড়ারে
দারিদ্র দেখাতে নোংরাঘর, অস্তিত্ববাদী এগজিবিট
দরবারি ধুতরোয়নিজেকে রাঙানো
বাড়ির ভেতরে বস্তি গড়ে তোলা হেলেনিক ক্রিয়া!

না হে, আমার প্রতিটা গল্প সুইসাইড নোট-
সিগ্রেটপ্যাকেটে বেচা মিনিবুকে বেলিডান্স ছিল,
সাপের সঙ্গম-নাচ । তো, রান্নাঘর যে আঁস্তাকুড়
তা কি লেখকের দায়? দ্যাখো গিয়ে, ইউ ডি কোলোন
গালে ঘষে চুলেতে কলপ মেরে ঠকাচ্ছে চাঁদির পয়জার

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success