তোর সংজ্ঞা
তুই কী? কি তুই অবন্তিকা?
সর্বনাম? নামপদ? বিশেষ্য? বিশেষণ?
ক্রিয়াবিশেষণ?
প্রেম হলে সকর্মক! প্রেম করলে অকর্মক!
কেমন ক্রিয়াপদ তুই?
তাহলে তো ভূপতিত নিমজ্জিত সর্বনাশগ্রস্ত
হতমান বশীভূত স্খলিতকন্ঠ তোতলা হয়ে
তোর প্রেমে আমি ক্রিয়াহীন ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem