ভ্রমর না-এলে বাঁচে না ফুলের প্রাণ Poem by Atoar Hossan

ভ্রমর না-এলে বাঁচে না ফুলের প্রাণ

আজ সেই কবিতার হলুদ সন্ধ্যা,
পূর্ণিমা আসন্ন;
হন্য জীবনে তার হবে সমাপন।
কোথাকার এক রাজার কুমার এসে
ভরা জোছনায় ভাসাবে গা।
আজীবন কবিতা-মন্দা
আমাদের ও-সব হবে না।
নিশি-জাগা নেশার খাতিরে
দিনে ফোটা কোনও ফুল দেখতে পাবো না।
আমাদের সব প্রেম বৃথাই সমর্পণ।

নাই ঢাল তলোয়ার, মণিহার শির,
কাছে কোলে যত ফুল, ভ্রমরের ভীর,
দেখে দেখে গেয়ে যাবো দলগত গান
ভ্রমর না-এলে বাঁচে না ফুলের প্রাণ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success