চোখ Poem by Atoar Hossan

চোখ

তুই তার চোখটার
যাসনে কাছে।
গেলে সখি
নাই তোর উদ্ধার,
কাটা যাবি
দৃষ্টি-কাচে।
দূরে থাকা
ভালো হবে
মনে মনে
কথা কবে
দৃষ্টির বাইরে,
বাধ শোন ভাই রে।
তুই তার চোখটার
যাসনে কাছে,
হসনে ছারখার
অগ্নি-আঁচে।
ওই চোখ মায়া
নাই তার ছায়া,
ছলকানো রূপ
তবু হাওয়া।
চোখ খুব নচ্ছার
মনধন আকছার
খেয়ে বাঁচে।
তুই তার চোখটার
যাসনে কাছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success