দুধের আঁচল Poem by Atoar Hossan

দুধের আঁচল

শাড়ির আঁচলে
লুকায় দুধের প্রলোভন,
ভনভন উড়ে আসে মাছি,
দুধচাঁছি খেয়ে যায় কারা?
সারাবাড়ি শাদা শাড়ি ঘোরেÑ
ও রে, তার বসিবার নাই অবসর,
বাতিঘর কতখানি দূরে?
পুড়ে গেলে শাদা দুধ-শাড়ি
আড়িপাতা কার নাকে লাগে?
আগে তার পরিবার খুঁজে
গুঁজে রাখো পাপাচার দ্রুত
মৃত হলে দুধের আঁচল।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success