সারাদিন সাপের দোকান Poem by Atoar Hossan

সারাদিন সাপের দোকান

সারাদিন হাসিমুখ সাপের দোকান,
ছোট-বড় চার কোণা ঢোপের সোপান।
সরু-মোটা কিলবিল বিষে ভ'রা সাপ,
ফোঁস ফোঁস, এসো শোনও স্বপন-আলাপ।
বীণে নাচে কালো নাগ হেলিয়া দুলিয়া,
জীবন মোহিত তার বাঁশরি শুনিয়া।
নাচনে নাচনে ফোটে স্বভাবের ফণা,
তবুও পাবে না কামড়ের সম্ভাবনা।
গোল হয়ে এসো লোক এসো কোটি কোটি,
সাপের দোকানে নেই কোনও বড়ি-বটি।
কেবলই শেষের সাপ তোমাকে ভোলাবে,
কিছুটা সময় দিলে ফণাটা দোলাবে।
এই ফাঁকে ভুলে তাকে, স্বপনের দাওয়া,
মুঠি খুলে ধরে নাও ও আদম-হাওয়া।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success