মাটির বেদনা Poem by Soumen Chattopadhyay

মাটির বেদনা

রাত্রি নামে পৃথিবীর বুকে
মনেপড়ে নদী ঘাটে বেহুলা
নিভৃত অন্ধকারে ক্রমশ অদৃশ্য হয়

অচেনা দুঃখিত ধ্বনি
সুমুহ হৃদয় গ্রাস করে

আমি তো প্রাচীন নদীর শরীরে
বহু সমাধি মন্দির দেখে
শান্ত চোখে চেয়ে থাকি বহুদূরে
দিগন্তের সেই পাড়ে আত্মীয়তা খুঁজি -
মৃত স্বপ্নের পিছনে শুকনো পাতার মতো উড়ি

তারপর ভোরের অনেক আলো দেখে
স্থির হয়েছি অতীত দৃশ্যে

সেইসব অতিব্যক্তিগত দিনে
বেহুলার প্রতীক্ষার ঘনীভূত মুহূর্তে বুঝেছি
বুকের গভীরে ফুটেছে দুর্লভ বিচিত্র চৈত্রের ফুল
অঢেল গন্ধের স্নিগ্ধ বেদনা বিনিদ্র রাতে
অদেখা শূন্যের দিগন্তে মিলিয়ে যায় আমার ভেতর

প্রাণের প্রগাঢ় অস্তিত্বের যন্ত্রনা
পথের ধূলিতে লুটিয়ে রয়েছে
গোধূলি বেলার আলোয়

কৃষ্ণ পক্ষের চাঁদের মৃদু ব্যাথা
জীবনের রুঢ় রূপ ছুঁয়ে কুয়াশার
মলিন আঁধারে দুঃখিত আত্মার বিমূর্ত চিবুক
স্পর্শ ক'রে

অনন্তের শান্ত ভালোবাসা
সূর্যাস্তে মাটির শরীরে নিঃশব্দে নেমে আসে
সন্ধ্যার সঙ্গীতে

সে বৃহৎ জগতের ভালোবাসা
বেহুলার নদীঘাটে ভেসেছে একাকী
মানুষের চূড়ান্ত দুঃখের দিনে
অরূপের করুণ আঁধারে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success