মূর্তি ও মুদ্রা Poem by Harun Al Nasif

মূর্তি ও মুদ্রা

নিরীহ মাটির মূর্তি কিবা তার দোষ
তার প্রতি কেনো তব হেন আক্রোশ?
পুঁজিলে মাটির ঢেলা তব পাক নামে
পৌঁছে না সে কি তবে আরশে-মকামে?

দেখো না কাগজি মুদ্র্রা তব চোখে সাঁই?
সেই তো জগতে ঘাগু তাগুতের চাঁই।
মুদ্রার হুকুম করে দুনিয়া তামিল,
তার শান তাল হলে তুমি নও তিল।

ইবলিস দেখি নাই দেখিয়াছি পুঁজি
রুজির সুরতে ঘুরে সব গলিগুঁজি।
পুঁজির মহিমা গাহে তামাম জাহান
তবু তুমি চুপ রহো বোবার লাহান।

কাগজও মাসুম প্রভু, পাপী মূল্যমান
জাহেরে কাগজ রূপ বাতেনে শ'তান।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Harun Al Nasif

Harun Al Nasif

Bangladesh
Close
Error Success