আত্ম নিবেদন Poem by Soumen Chattopadhyay

আত্ম নিবেদন

আমার ভিতরকার কবিতার শব্দ
দিগন্ত বিদীর্ণ করে ছুটেছে উৎসের দিকে
দীর্ঘ রাত জেগে
পৃথিবীর মানুষ ও মাটি ভালোবেসে
স্তব্ধতার ভেতর আমার
হৃদয় প্রশস্ত করে এই পথ চলা

বেদনার-অতীত আঁচল ধরে একদিনশেষ সূর্যাস্তে দেখেছি পৃথিবীর
আত্মার ভূমিতে আমি ফুল
ফুটেছি উচ্ছ্বাসে
অনন্ত ফাল্গুনে,
শিশিরে ভিজেছি সারারাত

রাত্রির অরণ্যে সংখ্যাহীন সারি সারি
প্রাচীন প্রদীপে ওতপ্রোত হ'য়ে আছি
ভোর হলে বাইরে নতুন
সূর্যে অফুরন্ত জীবনের ছোটাছুটি

সংহত দুঃখের প্রপাত নদীর মতো
আতীব্র বইছে অনিবার্য
সুরে হৃদয়ের অন্তর্গত প্রকৃতির
প্রাকৃত প্রস্তাবে

অনুভবে কোনো এক অন্তিম সত্যের
বীজ আজো দেখেছি কঠিন সংকল্পে রয়েছে
আমাদের দিন যাপনের
সুগভীর দেশে
নিঃশব্দে নবীন জাতকের কাছে রেখে যাবে বলে

বারবার জীবন ভেসেছে
অসমাপ্ত চেতনার জীবনের কোলে
নক্ষত্রধুলোর বাঁশিতে বেজেছে প্রাণ
পাহাড়ী পথের বুকে
পশ্চিমের শূন্য হতে ধীরে
একদিন যে জীবনফুল ফুটেছিল
পৃথিবীর আত্মার ভূমিতে দিগন্ত বিদীর্ণ করে
আমিই সে ফুল—
আত্মনিবেদনে পূর্ণ হবো
দুঃখের প্রপাতে
আতীব্র বইব নদীজলে
আমার ভেতরকার দীর্ঘ রাতজাগা
কবিতার শব্দ শেষ সূর্যাস্তে তোমাকে দিয়ে যাবো

আত্ম নিবেদন
Thursday, January 23, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success