আস্ফালন Poem by Amitava Sur

আস্ফালন

বাঃ বারে পুরুষ বাঃ
টান মেরে বার করছ আমায়
সুযোগ পেলেই দিচ্ছ আঁচড়
কামড়ে তুমি দেখাও তোমার জোর।

নরম মাংস নিয়ে আমার খেলছ ছিনিমিনি
করছ তুমি যথেচ্ছাচার আমায় বিকিকিনি।

আমাদেরই বন্দী করে পাইক পেয়াদা রেখে তুমি
খুলছো কোঠা ঝুপড়ি বাড়ি কিংবা বেশ্যালয়।
সোচ্চারে সে তুমিই আবার বলছ জোর গলায়
নারী নষ্টা কুলটা! বাঃ বারে পুরুষ বাঃ।

কিসের এত গোমর তোমার কিসের আস্ফালন
আমার থেকেই সৃষ্টি তোমার আমারই লালন।
আমাকেই নগ্ন করে ঢালছ তোমার বিষ করছ বিদারন!
বারে তোমার পৌরুষত্ব, বাঃ বারে পুরুষ বাঃ।
- - - - - - - - - - - - - -
অমিতাভ (২২.২.২০১৭) বাড়ি, রাত ১১-৪৫

আস্ফালন
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success