শুকতারা
****প্রতিভা দে।১২/১/১৯//
শুক তারাটা আমায় দেখে
ভেংচি দিয়ে বলে।
আমি দেখ কেমন করে উঠি সকালে।
সবাই যখন হারিয়ে যায়
আমার দেখা তখনো পায়।
আবার আমি আসি সবার
প্রথমে।
আগেও আছি পরে ও আছি।
তোকে কেন সব সময় সবার পেছনে দেখি।
আলো আছে বলেই আমি
আগে পরে থাকি।
তুই কেন ওমন করে
থাকিস সবার মাঝে
তাইতো তুই হারিয়ে যাস
নিজের কথা ভুলে।
একটু আধটু থাকতে হয়
সবার থেকে দূরে।
তবেই তোকে দেখা যাবে
তফাতে।
একা যদি বোকা হয়
বোকা থাকা ভালো।
দশ চক্রে ভগবান ভুত
সেই কথাও কি ভালো?
আমি বললাম এসব নিয়ে
তর্ক করতে চাই না।
মাথার উকুন মাথায় থাকবে।
সেটা কি বড় কথা।
অযত্নে হলে হয়,
মাথা ব্যথা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem