শিক্ষাই পারে দেশের মানুষকে
আসল মানুষ তৈরী করতে, ✍
তাইতো এতো প্রতিষ্ঠান রয়েছে
আজ এই সুন্দর ভারতবর্ষতে।
ভালো খারাপ সবকিছুআজ
মানুষের মধ্যেও যে রয়েছে, 🕵
সেটা ভুলে আজ সব মানুষ
সকলকে সমান চোখে দেখছে।
শিক্ষকের আসনে বসেও তারা
কাজেতে দেয় অনেক ফাঁকি,
দেশের ভবিষ্যৎ যে নষ্ট হচ্ছে
কিকরে বলো আজ চুপ থাকি।
শিশুদের শিক্ষা দেওয়ার কাজে
আজ যাদের বসিয়েছি আমরা,
সব শিক্ষক তো আর খারাপ না
খারাপ হলো শুধুস্বার্থপরেরা।
তাই স্বার্থপরদের আবারো বলবো
দয়া করে শিক্ষার কাজে মন দিন,
এদের ভবিষ্যৎ তৈরী করার দায়িত্ব
আপনার নিজ হাতে তুলে নিন।📚
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Wow.I love your quote.thank u.great man