মানুষ ছিলাম Poem by AJAY KR DEY

মানুষ ছিলাম

লাল পিপড়ের দল, ক্লান্তিহীন পথে
লাইন ধরে সৈনিকের মত,
দুটো পা, দুটো হাত, একটা মস্তকে
আমি মানুষ, আমার মত আছে যত।

আসুন পিপড়ে হয়ে ঘুরি
আর পাখি হয়ে ওড়ি,
আসুন গাছ হয়ে দাঁড়িয়ে বলি
একদা আমি মানুষ ছিলাম।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
AJAY KR DEY

AJAY KR DEY

Murshidabad
Close
Error Success