মোহনা Poem by SUJOY MAJUMDAR

মোহনা

মোহনা;
আমি তোমার খোঁজে বেড়িয়েছিলাম
শূন্য হৃদয় সঙ্গে করে,
বহমান প্রেমের স্রোত ধরে
এগিয়েছিলাম।
ভেবেছিলাম;
আমার শূন্য-হৃদয়
তোমার প্রেমে পরিপূর্ণতা পাবে,
তুমি আমাতে মিশে যাবে
তোমার গতির যেখানে শেষ।
তোমার চপলতা থেমে যাবে,
লাজুক প্রেমিকার মতো
যখন মিলবে আমার সাথে-
সাগরের বুকে।

মোহনা
Wednesday, April 12, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success