বৈশাখ আসে Poem by SUJOY MAJUMDAR

বৈশাখ আসে

আকাশে দাবদাহ;
বাতাসে আগুন ভাসে,
রুদ্রবীনায় ঝংকার তুলে
হৃদয়ে বৈশাখ আসে।
সব শেষ; সব শেষ-
দিশেহারা আমি যবে,
পুরানোকে দাহ করে
বৈশাখ নবভাবে।
জীবনের যত আশা
নিরাশার লাগে ছাপ,
নতুন স্বপ্ন নিয়ে-
আসে ঐ বৈশাখ।

বৈশাখ আসে
Friday, April 14, 2017
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success