ইংরেজী নতুন বছর ২০২০ Poem by Bikash Santra

ইংরেজী নতুন বছর ২০২০

চারিদিকে আজ জ্বলছে আগুন,
ছোটো ঝামেলা হয়েছে দ্বিগুণ।
অনেক সৎমানুষ গেলো হারিয়ে,
আপনজনদের বিদায় জানিয়ে।
অনেক ভালোবাসা ভেঙেছে ঘর,
এতোদিনের আপন হয়েছে পর।
সবকিছুকে আজ পিছনে ফেলে,
এগিয়ে যেতে হবে দুঃখ ভুলে।
নতুন বছর এসেছে দেখো দুয়ারে,
নিতে হবে ২০২০কে আপন করে।
বিদায় জানানোর সময় এসেছে
২০১৯কে দিতে হবে তাই মুছে।

ইংরেজী নতুন বছর ২০২০
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success