আমাদের গ্রাম Poem by Soumen Chattopadhyay

আমাদের গ্রাম

প্রত্নচিহ্নগুলি থরে থরে
সাজানো রয়েছে এই প্রাক্তন মন্দিরে

এখানে আমার
শিকড় পুড়েছে
বহু জন্ম ধরে
এইখানে তালবন পড়ে থাকে পথের দু'ধারে

পলাশ আকড় বৈচী ঝোপে ঝিঁঝিঁ ডাকে ভাঙাচোরা অন্ধকারে ধুলিবাষ্পের করুন প্রাণে
গোধূলি গলির বাঁকে বাঁকে



এই আমাদের গ্রাম ইতিহাস ছুঁয়ে আজো ছুটে
জ্বলে শব্দহীন—
দেহের গহ্বরে
প্রথম মৃত্যুর ধ্বনি প্রাক্তন মন্দিরে সুর তুলে
তারপর—একদিন কোলাহল ঢেকে যায় দূরে
একমুঠো মাটি হাতে আমি মিশে যাই
এই ধূলিরক্তে এক সুদীর্ঘ সন্ধ্যায়
বহু উষ্ণ স্বাদ বাকি রেখে—

সূর্যাস্তের হিম স্তব্ধতায়...

আমাদের গ্রাম
Friday, January 10, 2020
Topic(s) of this poem: memory
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success