মরমী সুর Poem by Soumen Chattopadhyay

মরমী সুর

কে তুমি হিম অন্ধকারে আমাকে ছুঁলে
বাজলো বাঁশী বটের মূলে
মরমী সুর ছড়িয়ে গেল আঁধার রাতে

দুঃখের ভারে কুয়াশা নামে পাহাড় তলে
শীতল পাতা বিগত ফুল রইলো পড়ে উঠোন জুড়ে
পুরোনো সেই গলির বাঁকে পুকুর পাড়ে হৃদয় ঝুঁকে

ফেরার পথে তুমুল ঝড়ে
ঝরলে তুমি আমার বুকে

সব চেতনা গভীর ভাবে
মিলিয়ে গেল দুর আকাশে

বটের মূলে বাজলো বাঁশী
মরমী সুর ছড়িয়ে গেল
আঁধার রাতে...

মরমী সুর
Saturday, January 11, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success