প্রান্তরের সুদূর শুন্যতা বুকে বাজে
যদিও রয়েছো তুমি একান্তে
নিঃশেষে শেষ হবে না জীবন...
চোখের উপর গোধূলি নিঃশ্বাস ফেলে
নীরবে নেমেছে সন্ধ্যা পাহাড়ের কোলে
এমন অবোধ্য অন্ধকার বন বনান্ত শ্মশান
বিস্মৃত সূর্যাস্ত ছুঁয়ে যাই বারবার
সৃষ্টিকে নিবিড় ভালোবেসে।
প্রাকৃত রোদ্দুরে
তোমাকে দেখেছি কতবার...
আমাকে জড়িয়ে
মেলেছো দু'হাত
খামারের এককোণে পড়ে থাকা কিছু স্মৃতি দুর
দিগন্তের থেকে উড়ে আসা
বিগত জন্মের হেমন্তের কথা -
এক রৌদ্রগন্ধ আমাকে আকুল করে...
প্রান্তরের সুদূর শুন্যতা বুকে বাজে—
তুমিতো রয়েছো
একান্তে নিঃশেষে শেষ হবে না জীবন...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem