বেঁচে আছি Poem by Soumen Chattopadhyay

বেঁচে আছি

জানি সন্ধ্যা নামলে এবুক ফিরে পাবে
শুধু নির্জনতা
আর মরুগোধুলির ছায়া

শিকড়ের ছোঁয়া পেতে একান্তে তোমার সেই মুখ
বারবার ভেসে ওঠে গভীরে আমার

তুমি নেই— আজ শুধু খাঁচার শূন্যতা ঘিরে রাখে

পার্বণের আলো—
আশ্বিনের বিষন্ন প্রদীপে
আমার সমগ্র জুড়ে ইতিহাস পুড়ে

একদিন ছাই হবো হিম রাত্রির নিথর দেহে

তবুও বাঁচার অভিমানে বেঁচে থাকি
মধ্যবর্তী সময়ের ভিতরে ভিতরে
অসহায় হয়ে

সন্ধ্যা হলে দুখের মুকুল ভ্রুনবৃক্ষের প্রস্তাবে
ফুল হয়ে ফোটে
খাঁচার অগাধ অন্ধকারে...

বেঁচে আছি
Saturday, January 11, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success