কাশফুলের গভীর গল্প Poem by faruque omar

কাশফুলের গভীর গল্প

দুই শীতের মাঝখানে একটি পুরস্কার
আমার দিকে অভ্যন্তরীণ ব্যাধি নিয়ে তাকিয়ে আছে
আমি কালিগঙ্গা নদীতে ভেসে আসা
মুর্মূষু শিশুটির মতো অসহায় হয়ে চেয়ে রইলাম।

বহু মানুষ সেদিন
সংক্ষিপ্ত আশ্বিনের আয়ু জানিয়ে
আমাকে বলেছিলো - উঠে এসো, ভিড়ে, চিৎকারে
এই যে এদিকে শব্দের যুদ্ধ ভেলায়।

আমি দুই শীতের মাঝখানে
কাশফুলের গভীর গল্পে
একমাত্র মায়েরই ডাক শুনতে পেলাম
ওই দিকে যাসনে বাবা ধর্মীয় দালালদের আড্ডাখানায়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
faruque omar

faruque omar

dhaka, bangladesh
Close
Error Success