মৃতের মায়াবী অভিমান Poem by Soumen Chattopadhyay

মৃতের মায়াবী অভিমান

নক্ষত্র রাত্রির মৌনতা
নীরবে অস্তিত্বে বেজেছে চিরকাল

মৃতের ঘুমন্ত অভিমানে দেখেছি, জীবনে রয়েছে
মুক্তির গভীরে সোনালী আলোর আকাঙ্খা

নীলাভ স্বপ্নের রাতজুড়ে
সমুদ্র প্রাণের নোনতা স্বাদের ঘনিষ্ট প্রবাহে
ক্লান্তির যন্ত্রনা ভুলেছি আমরা
প্রেমের সহজ অনুভবে


ব্যথিত বেলার ব্যাকুল বেদনা
একদিন এই প্রান্তিক গ্রামের পথে পথে
নিজেকে ভেঙেছে বুকের অতলে...

যেখানে জীবন অন্ধকারের প্রাচীন স্মৃতির ভেতর
মানুষের জলজ চোখের রেখার গভীরে
মায়াবী ছবির মতন মিলিয়ে গেছে
হৃদয়ের কোনো এক কোনে

তবুও হেঁটেছি আমরা অনন্ত প্রান্তরের স্থির পথে
সন্ধ্যার গোধূলি ভালোবেসে

আকাশ বিদীর্ণ করে ভরেছি অনেক ভোরের বাতাস
আমাদের নিপুন কৌশলে

এই ক্ষয়িষ্ণু দিনের নরম উঠোন জুড়ে
যেখানে আজও আসে রোদ্দুরের সকল শালিখ
মাটির ঘাসের গন্ধে-পৃথিবীর প্রিয় মুখে চুমু দিতে

গর্ভের ধূসর ছায়া চিরে জোৎস্নার পাখিরা ডেকে যায়
এই করুন গ্রামের ফসলের উদাসী মাঠের মেঘে
এক মৌন আঁধারের চরে মৃতের ঘুমন্ত অভিমান নিয়ে

মৃতের মায়াবী অভিমান
COMMENTS OF THE POEM
Sampa Banerjee 09 June 2020

Ato aviman kothay sriti te na anuvuti te? ? R aviman acche acche bolei to kobita ta ato sundor.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success