প্রাকৃত রাত Poem by Soumen Chattopadhyay

প্রাকৃত রাত

অরুণাভ সূর্যাস্তে আকাশে ভাসে
রূপসীর নাভিমূল-
মধ্যরাতের বসন্তে পুড়ে মানবী কবিতা

বাড়ির শুন্যতা ঘিরে শুধু তুমি
একাকী জ্বলন্ত মোমবাতি

সময়ের ইতিহাস জানে
সৃষ্টির নির্ভূল বৃত্তে আলো
কিভাবে বইছে বীজ

অতর্কিতে বিদ্যুতের রেখা
তোমার যুবতী দেহ গড়ে
এখন তোমাকে—তীব্র চাই

যন্ত্রণার রাতে আদিম প্রদীপে
হাত রেখে আমি নিঃস্ব হবো-

দুর অতীতের প্রাকৃত রাত্রিতে
সিক্ত হবো নৈশব্দের জন্মজলে
গর্ভের ফুলের আগুনে
নিজের দহনে বুনবো শীৎকারের সুর...

যোনিজলের প্রপাতে স্নান সেরে
বুঝেছি জীবন্ত মনের শরীরে কবিতা ভেসেছে

মায়াবী দিগন্তে শুয়ে থাকা মেঠোরমণীর গাঢেকেছে
আঁকডের ফুল-ছড়িয়ে পড়েছে রেনু
তার গভীরের স্বাদে, এক সুপ্রাচীন গন্ধে
মধ্যরাতের বসন্ত পুড়ে
রূপসীর নাভিমূলে- অবিরল আনন্দে,
তোমাকে তীব্র চাই
যন্ত্রণার নিঃস্ব রাতে গিঁথে গিয়েছি তোমাতে
ঝরে পড়ুক আমার নোনা বিন্দু বিন্দু ঘাম
তোমার শরীরে

পশ্চিমের শান্ত কথা গুলি
দহনবেলার স্রোতের ভিতরে স্রোত হ'য়ে
চিরকাল বইছে নির্জনে-
এখন তোমাকে তীব্র চাই

সময়ের ইতিহাস জানে
একাকী জ্বলন্ত মোমবাতি
কিভাবে জ্বলেছে একান্ত আঁধারে...

নিঃস্ব হবো এখন রাতের প্রশ্রয়ে
নিজস্ব মানবীর কবিতার দেহে

প্রাকৃত রাত
Thursday, January 30, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Sampa Banerjee 01 July 2020

Barir sunno ta ghire sudhu tumi r tumi akaki aklontto mombati.......r sudhu sei aguner jalai antar jole momo......

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success