হে বৃক্ষ আমার Poem by Soumen Chattopadhyay

হে বৃক্ষ আমার

Rating: 5.0

হে বৃক্ষ আমার
তোমার অরণ্যে রেখে দিও
প্রাণের সকল বীজ
যা কিছু রয়েছে থাকুক তোমাতে

হে আদিম অরণ্যের ছায়া
তোমার নিখিল ভুবনে
পাখির মতো রেখে দিও আমাদের
আছে যত অপরাধ
এবার সন্ধ্যায় ক্ষমা করো তারে

সমুদ্রের শৈবালের মধ্যে পড়ে ছিলো
জীবনের অনন্ত রোদ্দুর

চরাচর জুড়ে বিছানো স্তব্ধতা
ভেঙে ক্রমে মানুষ হয়েছি
চেতনার ঘাসের সবুজ দ্বীপে
ঝরন্ত প্রানেরা ফিরে ফিরে আসে
সেই অনুভবে

ফিনিক্সের মতো ছাই হয়ে
আবার নতুন গান গাইবো
রাত্রির বেদনার দিনে

হে অরণ্য
আছে যত অপরাধ
ক্ষমা করো তারে
এবার সন্ধ্যায়
প্রাণের সকল বীজ
যা কিছু রয়েছে
রোদ্দুরে ছড়িয়ে দাও

হে বৃক্ষ আমার
Friday, February 14, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 16 February 2020

হে আদিম অরণ্যের ছায়া তোমার নিখিল ভুবনে পাখির মতো রেখে দিও আমাদের আছে যত অপরাধ এবার সন্ধ্যায় ক্ষমা করো তারে.../// excellent soulful praying, forgiveness asking; natural poetic mind asks all naturally; beautiful poem penned

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success