ব্যাথার দিনে Poem by Soumen Chattopadhyay

ব্যাথার দিনে

আত্ম বিস্মৃতির ভাঙা প্রাচীরে
আমার প্রতিবিম্ব ফুটে ওঠে

বর্ষার গর্জন মুখর রাত্রিতে
ঈশান নৈঋত অগ্নি কোণে
প্রান্তরের ডাক শুনে দাঁড়িয়েছি
ভাস্করের যাবতীয় সরঞ্জাম নিয়ে
তোমাকে খোদায় করবো
নিজের মতো করে

দেহের খাঁচার ভেতর
যাকিছু স্বপ্নেরা রয়েছে
সেই ছাই রঙে রাঙাবো তোমায়
এই শেষ আহুতি আমার-
দিয়ে গেলাম তোমাকে
এক অখণ্ড বিশ্বাসে
যে বিশ্বাসে পৃথিবীর
কোন এক প্রাচীন কঙ্কাল তার
ক্ষুধিত অন্তরে
কণ্ঠনালীর শুষ্কতা মুছে নেয়
মানুষের অন্তঃস্থলের চুম্বনে…

আমার জীবন দানে
তোমাদের সেই
সমূহ শুন্যতা
পূর্ণ করে দিয়ে যাবো

অসীম রাত্রির বুকে একদিন
উড়ে যাবে আমার স্বপ্নের সেই ছাই
যারা মৌনতা ছাপিয়ে এনে দেবে
জীবনের মুখরতা
বাঁধবে খেলার ছলে
জন্ম ও মৃত্যুর সেতু
পৃথিবীর সকল ব্যাথার দিনে

ব্যাথার দিনে
Friday, February 21, 2020
Topic(s) of this poem: hope
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success