আনন্দ ধারা Poem by Soumen Chattopadhyay

আনন্দ ধারা

মধ্যরাত —
চেতনার স্পর্শে যৌণ গন্ধ জাগে

কি আছে আমার নিয়ন্ত্রণে!


অনন্তের ধারা বইছে ভিতরে
কোথায় পাতবো এ শরীর
এই মধ্যরাত —
কে নেবে আমায়!

মনে পডে বৈষ্টমীর কথা—
সব নিভে যাবে চিতার আগুনে...

আজো আমাদের জানা নেই —
কোন্ অনিবার্য দর্শনের গানে
জীবনের কথা ভরে আছে...
বারবার সে তো তার পথে চলে

সকালের রোদে বিকীর্ণ জীবন
ভুলবো কি ভাবে!

সুগভীর অরণ্যের ছায়ামাখা
শরীরের হাহাকার নিজেকে
মৈথুন করে দহনের রাতে...

জীবনের স্তূপে দাড়িয়ে ভেবেছি
শুষে নেবো অমৃতের আনন্দ সমস্ত ক্ষণে

ভাঙ্গা ও গড়ার খেলা খেলে যাবো
যে পর্যন্ত না পেয়েছি চিতার আগুন

খেলবো সারাটা রাত তোমার গভীরে
চেতনার স্পর্শে যৌণগন্ধ জাগে...

বৈষ্টমী এসেছো তুমি
এসো, দেখো সকালের রোদে
আমরা ছড়িয়ে রয়েছি কেমন

দর্শনে মেপোনা —
আকাশের নীচের জীবন,
মানুষের বেদোনার ঘরের চিৎকার

আমি যে দেখেছি দহনের প্রস্ফুটিত ফুলে
অনন্ত আনন্দ ধারা বহিছে ভুবনে...

আনন্দ ধারা
Wednesday, February 26, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Sampa Banerjee 04 March 2020

Ai Ananda dhara asuk sobar jibane

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success