আত্মবিনাশের কথা
বললে একলা হ'য়ে যাই।
এসো, আমরা সকলে মিলে আরো
একবার অন্যায়ের বিরুদ্ধে
বিদ্রোহে জ্বলে উঠি
ফিনিক্সের জীবনে জীবন জুড়ে
বিপন্ন ভূমিতে পুড়েছি
আবার জেগে উঠেছি
নতুন জন্মের সবুজ ঘ্রাণে
প্রাচীন পথের ধুলো
ক্রমশ স্মৃতির দিকে ছুটে
হৃদয়ের বাতাসের স্রোতে...
শঙ্খচিলের যে ভাষা আকাশের শূন্যে ভাসে
বিষাদের সেইসুরে মানুষের বিপর্যয়
নেমে আসার আসন্ন সংবাদ শুনেছি
অন্ধকারেরঅজ্ঞাত তরঙ্গে কেঁপেছে বুক...
বিদায়ের বেদোনার এইসব উপাখ্যানে
পাঁজর বিদীর্ণ হয়
প্রতিরাতে নিরন্ন শিশুর আর্তনাদে
ফিরে ফিরে আসি
প্রাণে জীবন্ত আলোর আর
বিদ্রোহের আগুনের বীজ বুনে দিতে
পৃথিবীর সন্তান সন্ততি
অন্ধকার শিকড়ের টানে
অরণ্যের মাটির গভীরে
ফিনিক্সের জীবনে জীবন জুড়ে
গেয়ে যায় বিপ্লবের গান
বিচ্ছিন্নের সকল যন্ত্রণা নষ্ট করে
একদিন অরুণাভ সূর্যের সকালে
আমরা সকলে
বাঁচবো নিজের মতো করে...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Nijer Moto kore bacher saadh ki pabe Kono din o keo hoi to na kimba haa 2toi hote pare bole amer Mone hoy