বয়সী রোদ্দুর Poem by Soumen Chattopadhyay

বয়সী রোদ্দুর

কথা ছিল কথা মতো ফুটবে
সহজিয়া আলোর ঘেরাটোপে
ফুটবে নির্ভার―

আজও হারানো পৃথিবী
অনার্য সন্ধ্যার পিছনে ছোটে

শুধু এইটুকু অনুভূতি―
গোপন হয়ে ফুটে আছে
বিকেলের বয়সী রোদ্দুরে―

সহজিয়া আলোর ঘেরাটোপে
প্রৌঢ় আমি প্রসারিত এই দৃশ্যে―
ক্যানভাসে ওঠনি ফুটে সরল অধিকারে
শব্দহীন অথবা হারানো শব্দে

বয়সী রোদ্দুর
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success