চৈত্রের সোনালী রোদ্দুরে
নিজেকে নিঃস্ব ক'রে
আমার স্বপ্নের বীজগুলি
ছড়িয়ে দিয়েছি কবেকার মাটির শরীরে
চির বৈরাগী পৃথিবী
নিরন্ন শিশুর মায়ের দুঃখের ভাষা
ভাসিয়ে দিয়েছে দৈব গোধূলি আকাশে
নক্ষত্রের করুন গানের সুরে...
এমন সময়
বাতাস বিদীর্ণ ক'রে মধুমাস কেঁদে ওঠে
একদিন স্নিগ্ধ উদ্ভিদের শস্যকণা আর তার
সবুজের ঘ্রানে আমাদের পেট ভরেছিলো নিঃশর্তে;
বিগত মহুর্তের জন্য মনের অস্থির
ভূমিতে ঘুরেছি, ঘুরে ঘুরে ক্লান্ত
হয়েছি অনেক
জীবনের ভালোবাসা খুঁজে খুঁজে
মনেপড়ে -
অতীত রাত্রিতে শোনা
রূপকথার গল্পের ফুলের জন্মের গন্ধ
আজ ঋতু বিপর্যয় এনেছি নিজের হাতে -
তবু ঋতু সরিয়েছে তার সে সঞ্চার পথ
যে দিকে ছুটেছে প্রাণের বাসনা...
প্রত্যাশার প্রদীপের সফল আলোতে
ভরেছে মায়ের কোল...
অন্ধকারের স্পন্দনে উড়ছি
স্বপ্নের সমূহ বীজগুলি সাথে করে
সুগভীর অরণ্যের দিকে যেখানে
বৈরাগী পৃথিবীর ভালোবাসা
রোদ্দুরের সোনালী বাতাস উড়ে...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem