আমার ভালোবাসা Poem by Rahul Shil

আমার ভালোবাসা

তুমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে 
আজ আমি স্বপ্নের নীড় হয়ে গেলাম। 
আজ আমার কাছে অফুরন্ত স্বপ্ন,  
আমি স্বপ্ন নিয়ে বাচঁতে চাই 
আমাকে স্বপ্ন নিয়ে থাকতে দাও। 
আমি স্বপ্নের দেশে বিরাজ মান,  
ওখানে শুধু তুমি আর আমি,
আর আছে আমাদের ভালোবাসা।
প্রকৃতির প্রতিটি আলোড়ন 
আজ ভালোবাসার সাক্ষি হয়ে থাকবে। 
আমার এই ভালোবাসা
আজ প্রকৃতির বাতাবরনে ,
ভালোবাসার এক নতুন অধ্যায় চয়ন করবে। 
তোমায় আমি নিজ স্বার্থের জন্য ভালোবাসতে পারবনা। 
'আমি তুমাকে চাই' একথা আমি কখনো বলব না। 
কারন ভালোবাসাকে কখনো স্বার্থ দ্বারা  বিচার করতে পারব না। 
আমি আজ প্রকৃতির প্রতিটি ছন্দে ছন্দে 
আমার ভালোবাসার প্রতিফলন ঘটাবো। 
তুমি যেখানেই থাকোনা কেন 
তুমি আজীবন আমার ওই হয়ে থাকবে। 
আমি তুমাকে পাওয়ার আর্জি জানাবোনা। 
কিন্তু তুমি আমার স্বপ্ন ভেঙ্গনা। 
আমি স্বপ্ন নিয়ে বাচঁতে চাই 
আমি আমার ভালোবাসাকে 
স্বপ্নের মধ্যেই খুজেঁ পাই । 
এই বাস্তব বড়ো কঠিন 
এখানে ভালোবাসার খুব অভাব ,
তাই আমি আমার ভালোবাসার পৃথিবীতে যেতে চাই। 
আমাকে তুমি বাধা দিওনা 
আমি যেতে চাই ,
আমি জানি আমার ভালোবাসাই একদিন, তোমার দুটি নয়নের অশ্রু হয়ে বেরিয়ে আসবে। 
তখন হবে আমার ভালোবাসার জিত। 
আমি তুমাকে আমার স্বপনের মাঝে খুজেঁ বেড়াই।
আমার প্রতিটা অঙ্গে, প্রতিটা শ্বাস-প্রশ্বাস এ শুধু তুমি আর তুমি। 
আমি তোমার বাস্তব পৃথিবীতে
থাকতে চাই না ।
ওখানে শুধু স্বার্থ আর স্বার্থ ,
ভালোবাসার কোনো অস্তিত্ব নেই।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success