চৈতন্যের যন্ত্রনা Poem by Soumen Chattopadhyay

চৈতন্যের যন্ত্রনা

অনুভবের পৃথিবী ফেরায়নি কোনোদিন শূন্য হাতে
তুমিও যাবেনা ফিরে, বিস্ময়ের ফুলে ভোরে নিও এজীবন
স্মৃতির বিষন্ন দিনে অমৃতের কথা মনে রেখো

শব্দের হৃদয়ে শব্দ প্রতিষ্ঠার অস্থিরতা অনির্বান প্রদীপের মতো
রইলো বুকের রক্ত কনার প্রবাহে, ব্যথিতের শোকার্ত অন্তরে

হেমন্তের শুকনো পাতারা ওড়ে আর মধ্যেরাতে মাথার ভেতর কবিতার জন্ম হয়

অন্ধকারে তোমাদের কান্না ছাই চাপা আগুনের মতো জ্বলে
ভাবি কখন ভোরের সূর্যে, মাটির শিশিরে পা রাখবো..
একাকী ছড়াবো পদ্মের পাপড়ি; সুগন্ধে, উদ্ধত বিষবাস্প মুছে দিয়ে
ভরে দিবো সমস্ত পুকুর দেশজ শাপলা ফুলে

এক কনা আলোর ভাষার ভেতরে শীতের রাতে সুপ্ত প্রাণ কথা বলে
শুন্যতার অতল প্রান্তরে আঁধার নিজের গান গায়...

বুঝেছি একথা-
মানুষকে ভালোবেসে চৈতন্যের সমূহ যন্ত্রনা মানুষকে
নিয়ে যায় প্রাচীন স্বত্তার গভীরে, যেখানে নিবিড় হয়েছে জীবনের অম্লান প্রবাহ...

চৈতন্যের যন্ত্রনা
Wednesday, March 18, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success