মধ্যরাতের কথা Poem by Soumen Chattopadhyay

মধ্যরাতের কথা

অনেক ধূসর অন্ধকার
জমা করে নিজেকে দেখেছি

মধ্যরাতের কঠিন বেদনার দহনে নিজেকে
জড়িয়েছি, তারপর পিডিতের
নিজস্ব স্বভাবে শুয়ে আছি
সেই নীলাভ দুঃখের স্তূপে

ভেবেছি পার্থিব অস্তিত্বের স্পর্শে
পৃথিবীর ধুলোঘ্রান মেখে
জন্মজল ছুঁয়ে নিজেকে সার্থক করবো
মেধাবী সঙ্গমে

তুমি এসো-
রাখালের বেশে বাঁশি হাতে এসেছি
তোমার ভেতরে নিজেকে আজ এই গোধূলি বেলায়
গিথে দেবো গোচারণ ভূমির হলুদ মাঠে
গিথে দেবোআমার আজন্ম লালিত বীজ
নিঃশব্দ আঁধারে

চিতা কাঠের অমোঘ ডাক
ঔদ্ধত্ব উপেক্ষা ক'রে সকল শব্দের
সুদীর্ঘ স্থিরতা ভেঙে যোনিজলে সিক্ত হবো
বহু রৌদ্ররসের জন্মের ঘনিষ্ট সংস্কার ছুড়ে দিয়ে

শাশ্বত প্রবাহে রেখে যাবো -
গর্ভের গভীরে আলিঙ্গন স্মৃতি
পার্থিব সকল সফলতা

ছুটে আসবো উদীপ্ত জীবন উল্লাসে
জীবনের কাঙ্খিত স্বাদেরসে মেধাবী সঙ্গম ও আকঙ্খার স্বাদ নিতে

মধ্যরাতের কথা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success