পরিযায়ী পাখিদের ডানার সঞ্চারে
বিনম্র গোধূলি ডুবে যায়
পাহাড়ের কোলে
আমার ভেতরে কাঁপে বসন্তের বাতাসের ধ্বনি
শৈশবের ছায়ামায়ামাখা ধুলিপথ
নিঃসঙ্গ নক্ষত্র আলোয় মায়াবী রাত্রির কঙ্কাল
প্রদীপের মৃদু শিখার মতন জ্বলে
ছায়ামাখা দিনের বেদনা মাটিতে নিবিড় হয়
ধূসর আঁধারে বিবর্ণ করুন মুখ চেয়ে থাকে
সিক্ত অন্ধকারে তারা জেগেছিল কিছু আলো চেয়ে
গভীর বৃষ্টির রাতের ঘুমন্ত চোখে
সেই প্রতিবিম্ব
প্রত্যক্ষ করেছি
মাটিঘ্রাণে নষ্ট ছবির উপর স্মৃতিঢেউ খেলে
হে অনন্ত, সমগ্র বোধের ভেতরে রয়েছো তুমি
আমার নিজস্ব ফুলে মুষ্টিবদ্ধ দুহাত ভরেছি
জীবনের বহু দগ্ধ রাতে
আমাকে গ্রহণ করে এই সন্ধ্যা আমার প্রগাঢ় আত্মনিবেদন
ছড়িয়ে দিয়েছি সুদীর্ঘ রাত্রির দুঃখের তরঙ্গে
ডানার সঞ্চারে বুঝেছি
বসন্ত রাতে তারা আবার এসেছে
পৃথিবীর দীর্ঘতম প্রান্তরের
আলো জল মাটি ঘ্রান ভালোবেসে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem