নরম উষ্ণতা Poem by Soumen Chattopadhyay

নরম উষ্ণতা

বিনিদ্র রাতের শোক চিহ্ন এঁকে গেলাম তোমার পদমূলে
এখানে মেধাবী প্রাণের কঠিন মৃত্যুদৃশ্যে
চেয়ে থাকি আকাশের শূন্যে

জীবন ব্যথিত করে নিরীহ কান্নার ধ্বনি
ভেসে এসে বাতাসকে ভারী করে

এমন দুর্দিনে বড় একা লাগে

মানুষের ম্লান চাহনিতে
সব হারানোর ব্যাথার আকুতি জেগে আছে

চিরকাল গোধূলি আলোতে আমাদের আলিঙ্গন
পৃথিবীর মাটিকে নরম উষ্ণতা দিয়েছে

পাঁজরের সমূহ অস্থিতে
সন্ধ্যার রক্তিম ভালোবাসার আসন্ন সুর
আজও আমরা শুনি

পৃথিবীর উদার আঁধারে আমাকে পুড়তে দাও
যে নদী বইছে আমার ভিতর তাকে রুদ্ধ করোনা
আমরা ফিরে যাবো জীবনের উৎসে

দেখেছি রক্তের রূপান্তর খোদাই করেছে
মানুষের বিরুদ্ধে মানুষ

পাতাঝরা হেমন্তের হলুদ অরণ্যে
মৃত পাতার মতন পড়ে থেকে
অঢেল শূন্যতা নিয়ে কোনএক
নদীর প্রান্তরে ছুটে যাবো
জন্মের পূর্ণতা নিয়ে সুদূরের দিগন্তকে ছুঁয়ে
ফিরে আসবো আবার

নরম উষ্ণতা
Tuesday, March 31, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success