প্রসস্থ হৃদয় Poem by Soumen Chattopadhyay

প্রসস্থ হৃদয়

প্রদীপ শিখার মতো থেকো বিষন্ন দিনের উদাসী অন্তরে
দূর দিগন্তের সন্ধ্যের আকাশে তারারা যেমন
জ্বলজ্বল করে

তুমি অবিরল জ্বলে ওঠো আমার দুর্দিনে

দূরের দিগন্ত ভেঙ্গে ব্যর্থতার অন্ধকারে
নিঃসঙ্গতা বেজে ওঠে রাত্রির নৈঃশব্দ্য
অতিক্রম করে

নদীর নিরীহ বুকে মাঝি হাহাকারের বাতাসে
কুয়াশার ঘনিষ্ট গর্ভের ভেতর নিজেকে খুঁজেছে
প্রাচীন অশ্রুকনা জীবন সমুদ্রে সোনালী রোদ্দুর
স্পর্শে স্মৃতির গভীর দেশে নিজস্ব সূর্যের হৃদয়ে নির্জনে
জন্মের বেদনা ছুঁয়ে পৃথিবীর সকল করুন পথে
সুপ্রাচীন অমৃতের বুকে হৃদয় প্রসস্থ ক'রে...

প্রসস্থ হৃদয়
COMMENTS OF THE POEM
Sharmila........ 01 July 2020

Kobita prasostho hok hriday noi....... hridoy besi prasostho hole venge jawar bhoy thake kobi

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success