পৌরাণিক অন্ধকার Poem by Soumen Chattopadhyay

পৌরাণিক অন্ধকার

দূর দিগন্তে মিলিয়ে গেলো সন্ধ্যাতারা
বুকের গভীর কাঁপিয়ে বাজলো সঞ্চিত শূন্যতা
যমুনার কৃষ্ণজলে ভাসে সুরের যন্ত্রনা
পৌরাণিক অন্ধকারে আদি কণ্ঠস্বরের
করুন ভাষা রক্তের অতলে ব'লে যায়
একটি আলোক উজ্জ্বল ভোরের কথা
সূর্যস্নাত অবাধ্য সকালে মনেহয় সব
ইতিহাস শুন্য, তুমি এলে মুছেযায়
এই জীবনের সকল শুন্যতা....

পৌরাণিক অন্ধকার
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success